Wellcome to National Portal
বিএলআরআই এর প্রযুক্তি পল্লীতে কোরবানির গরু বিক্রয়

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) সাভার, ঢাকা-এর অধীনে বাস্তবায়নাধীন “Establishment of BLRI Technology Village at Regional Station” শীর্ষক প্রকল্পের আওতায় ধামরাই উপজেলার শরীফবাগ গ্রামসহ বিএলআরআই এর ০৫(পাঁচ) টি আঞ্চলিক কেন্দ্রের নির্বাচিত “প্রযুক্তি পল্লী” তে প্রাণিসম্পদ পালন সম্পর্কিত বিএলআরআই এর উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে গবাদি প্রানী লালন-পালন ও হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে। এ প্রক্রিয়ায় ব্যবহৃত উল্লেখ্যযোগ্য খাদ্য প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে মেইজ স্টোভার ভিত্তিক টিএমআর এবং উচ্চ ফলনশীল জাতের নেপিয়ার ঘাস, খড়, দানাদার খাদ্য হিসেবে ভূট্টা ভাঙ্গা, বিভিন্ন ধরনের ভূষি, সয়াবিন মিল এর মিশ্রণ। যা খামারীগণ নিজেরাই তৈরী করে গবাদি প্রাণিকে সরবরাহ করে থাকে। তাছাড়া প্রাণীগুলোকে বিএলআরআই এর নিজস্ব তত্ত্বাবধানে নিয়মিত কৃমিনাশক এবং টিকা প্রদান করা হয়ে থাকে।

আসন্ন কোরবানির ঈদ-২০২৩ উপলক্ষ্যে বিএলআরআই এবং স্থানীয় প্রাণিসম্পদ অফিস এর উদ্যোগ ও সহযোগিতায় ঢাকা জেলার, ধামরাই উপজেলার, শরীফবাগ গ্রাম এবং ফরিপুর জেলার, ভাংগা উপজেলার, জান্দি গ্রামে স্থাপিত “প্রযুক্তি পল্লী” হতে আনুমানিক ১৩৩টি বিক্রয়োপযোগী গরু এবং ৩১টি বিক্রয়োপযোগী ছাগল/ভেড়া খামারীদের সাথে আলোচনা সাপেক্ষে অনলাইনে ক্রয় করা যাবে:

এখানে উল্লেখ্য যে,

  • উক্ত “প্রযুক্তি পল্লী” সমূহে বিএলআরআই এর পরামর্শ মতে এবং বিজ্ঞানভিত্তিক ভাবে গরু হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে।
  • নিয়মিত কৃমিনাশক ও ভ্যাকসিন প্রদান করে সুস্থসবল ও রোগমুক্ত প্রাণী উৎপাদন করা হয়েছে।
  • সঠিক পরিচর্যা এবং বিএলআরআই উদ্ভাবিত উৎকৃষ্ট মানের খাদ্য প্রযুক্তি ব্যবহার করে গবাদি প্রাণিগুলোকে লালন-পালন করা হয়েছে।

..

TechNews

এক নজরে বিএলআরআই

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার

অন্যান্য ভিডিও

ফল আর্মিওয়ার্ম পর্যবেক্ষণ ও সনাক্তকরণ

বন্যার সময় কি করণীয়